WHAT'S NEW?
Loading...

Blogger History

ব্লগার হচ্ছে জনপ্রিয় সার্চ ইন্জিন গুগল-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান তবে গুগল এটি তৈরি করেনি। ১৯৯৯ সালের ২৩শে আগষ্ট সানফ্রান্সিসকোতে পায়রা ল্যাবস নামের একটি প্রতিষ্ঠান সর্বপ্রথম ব্লগার.কম তৈরি করেন। তারা মূলত এটি তৈরি করেছিলেন বিভিন্ন মানুষের ব্যক্তিগত বস্তুগুলোকে একটি প্লাটফর্মে নিয়ে আসার জন্য। খুব অল্প সময়ের মধ্যে ব্লগার.কম জনপ্রিয় হয়ে উঠে।

কিন্তু এমন সময়ে ঘটে প্রথম বিপত্তি। ব্লগার.কম অর্থাভাবে পরে। এটির সার্ভার চালানোর মতো যথেষ্ট অর্থ পায়রা ল্যাবসের কাছে ছিল না। এরপর অবশেষে ২০০২ সালে ব্লগার.কম কে গুগল কিনে নেয় এবং এর সংস্কারের জন্য কাজ শুরু করে। এরপর থেকে গুগল ও ব্লগার.কম এক হয়ে কাজ করছে। ব্লগার.কম এর হোষ্টিং গুগলের নিজস্ব সার্ভারে এবং এর সাবডোমেন ব্লগস্পট নামে পরিচিত।

ব্লগ : নিজের প্রাত্যহিক জীবনের কিছু ঘটনা অথবা কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ধারাবাহিকভাবে লেখা বা কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর ধারাবাহিকভাবে লেখার মাধ্যমে ইন্টারনেটে সবার সাথে শেয়ার করাকে ব্লগিং বলে। যেসব ওয়েবসাইটে ব্লগিং করা হয় সেসব ওয়েবসাইটকে ব্লগ বলে। এই ব্লগিং বিভিন্ন বিষয় নিয়ে হতে পারে যেমন আপনার জীবন নিয়ে, সাহিত্য, রাজনীতি, ইন্টারনেট ইত্যাদি।

ব্লগিংয়ের প্রকারভেদ : সাধারণত ব্লগিংয়ের কোন প্রকারভেদ নেই। কিন্তু ব্লগিং করার উদ্দেশ্যকে বিবেচনা করে আমরা ব্লগিংকে দুই ভাগে ভাগ করতে পারি। যথা :

  • ব্যক্তিগত বা অলাভজনক ব্লগ এবং

  • নির্দিষ্ট বিষয়ের উপর বা লাভজনক ব্লগ

ব্যক্তিগত বা অলাভজনক ব্লগ : ব্যক্তিগত বা অলাভজনক ব্লগ বলতে আমরা সেসব ব্লগকে বুঝি যেসব ব্লগে শুধুমাত্র আমাদের প্রাত্যহিক জীবনের কিছু ঘটনা লিপিবদ্ধ থাকে অথবা যার মাধ্যমে আমরা কোনো আয় করতে পারি না।

নির্দিষ্ট বিষয়ের উপর বা লাভজনক ব্লগ : যেসব ব্লগ নির্দিষ্ট কোনো বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠে অথবা যার মাধ্যমে আমরা আয় করতে পারি সেসব ব্লগকে নির্দিষ্ট বিষয়ের উপর বা লাভজনক ব্লগ বলে।

এই পোস্টটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন এবং এই পোস্ট সম্পর্কিত আপনার কোন মন্তব্য থাকলে নিচের মন্তব্যের ঘরে জানান অথবা আপনার কোন আইডিয়া থাকলে তাও এখানে উল্লেখ করতে পারেন। ভাল থাকবেন, ভাল রাখবেন আর নিয়মিত এই ওয়েবসাইটটি ভিজিট করবেন।